advertisement
advertisement

কুড়িগ্রামে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে শিশুদের সঙ্গে মতবিনিময়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে শিশুদের সঙ্গে মতবিনিময়

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে জেলার শিশু অধিকার পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে শিশুদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন ও এসওএস পরিবারের শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা এনসিটিএফের সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজওয়ানুল হক নুরনবী।
এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ খুদা, নাজির হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, ফ্রেন্ডশিপের এরিয়া ম্যানেজার আব্দুস সালাম এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মকলেছুর রহমান। সভায় শিক্ষক, শিক্ষার্থী, এনজিও ও যুব সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় জেলার শিশুদের বর্তমান পরিস্থিতি, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, শিক্ষার্থী ঝরে পড়া, পানিতে ডুবে শিশুমৃত্যু, দুর্যোগ ও নদীভাঙনসহ শিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ সময় এনসিটিএফের শিশু প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে জেলার শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগপ্রবণ এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন তারা।
শিশুদের বক্তব্য ও সুপারিশ গুরুত্বের সঙ্গে শোনেন প্রশাসনের প্রতিনিধি, শিশু অধিকারকর্মী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনরা।
বক্তারা বলেন, শিশুদের নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে তাদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর