advertisement
advertisement

কুড়িগ্রামে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড। ছবি সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক:
১০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মারুফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাঁকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মারুফ হোসেন সরকারপাড়া গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে।

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, মাদকের কুফল থেকে সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর