advertisement
advertisement

পাঁচ বছরেই যোগব্যায়ামের শিক্ষক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
পাঁচ বছরেই যোগব্যায়ামের শিক্ষক

বিশ্ব রেকর্ডের সনদ হাতে শিশু ফিনিক্স

advertisement

শিশুরা যে বয়সে বিদ্যালয়ে যেতে শুরু করে, সেই বয়সে ফিনিক্স জিসেল হিকস পুরোদস্তুর প্রশিক্ষক বনে গেছে। তবে প্রচলিত পড়াশোনার নয়, যোগব্যায়ামের। সেটাই অনন্য স্বীকৃতি এনে দিয়েছে শিশুটিকে। তার নাম উঠেছে গিনেসের রেকর্ডের খাতায়। ফিনিক্স থাকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে শিশুটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনের তথ্য বলছে, ফিনিক্স মাত্র ৫ বছর ৩৩৭ দিন বয়সে ‘যোগব্যায়ামের প্রশিক্ষক’ হিসেবে একটি প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ করে। কোর্সটি ছিল ২০০ ঘণ্টার। এর মধ্য দিয়ে সে যোগব্যায়ামের শিক্ষক হয়েছে। সেই সঙ্গে যোগব্যায়ামের সবচেয়ে কম বয়সী নারী প্রশিক্ষক হিসেবে তার নাম রেকর্ডের খাতায় উঠেছে।মাত্র তিন মাস বয়সে মা সিডনি হিকসের কোলে চড়ে যোগব্যায়ামের ক্লাসে ফিনিক্সের যাতায়াত শুরু। কোর্সটির নাম ছিল ‘মামি অ্যান্ড মি’।

পরে সেটাই প্রাতিষ্ঠানিক রূপ পায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর