বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচকেরা
বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচকেরাবায়ু যদি দূষিত হয় এবং প্রতিনিয়ত সেই দূষিত বায়ু গ্রহণ করা হয়, তাহলে মহামূল্যবান ফুসফুসের ব্যাপক ক্ষতি হয়। মানুষ তখন ফুসফুসের নানা রোগে ভোগেন। তাই শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
ফুসফুসের সুস্বাস্থ্য রক্ষা, শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ এবং ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে মুক্ত রাখার চেষ্টাই হতে পারে নির্মল শ্বাস, সুস্থ জীবন।বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।স্থানীয় একটি হোটেলে গতকাল রোববার এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এ দিবসের প্রতিপাদ্য ছিল, ‘আজীবন ফুসফুসের সুস্বাস্থ্য’।দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যারিস্টোফার্মা পিএলসির সহযোগিতায় আয়োজিত হয় এ গোলটেবিল আলোচনা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।