জ্বালানি তেলের দাম বাড়ার খবর যেদিন শুনলাম, সেদিনই আমার হার্টের বাঁ পাশটা অবশ হয়ে গেছে। জ্বালানি তেলের দাম বাড়া মানে গাড়ি চালানোর খরচ বেড়ে যাওয়া। মানে গরিবের হাতি পোষা।সিদ্ধান্ত নিলাম, গাড়ি বিক্রি করে দেব। অটোরিকশা কিনব। অটোরিকশায় তেল লাগে না। খানিক বাদে অনুধাবন করলাম, তেলের হাত থেকে বাঁচতে গিয়ে বিদ্যুতের হাতে ধরা পড়ার আশঙ্কা আছে। বাঘের মুখ থেকে পালিয়ে কুমিরের মুখে পড়ার মতো।
তেলের বিল থেকে পালিয়ে বিদ্যুতের বিলের সঙ্গে সংসার পাতার কোনো মানে হয় না।আমার ব্রেন শর্টসার্কিট হয়ে গেল। তার ওপর অটোরিকশা কিনতে গেলে গাড়ি বিক্রি করতে হবে। মানে, চোরের হাত থেকে বাঁচতে গিয়ে নিজের ঘরের চাবি আরেক চোরের হাতে তুলে দেওয়া। অতএব অটোরিকশা বাদ। নতুন সিদ্ধান্ত নিলাম, সাইকেল কিনব?সাইকেলে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না। শুধু দুটো পা দিয়ে প্যাডেল ঠেললেই হলো।
কিন্তু ঢাকার রাস্তায় সাইকেল চালানোর কথা ভাবতেই আমার পায়ের আগে বুক কাঁপতে শুরু করল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।