advertisement
advertisement

আঁচিল কেন হয়, কীভাবে ছড়ায়, চিকিৎসা কেন দরকার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
আঁচিল কেন হয়, কীভাবে ছড়ায়, চিকিৎসা কেন দরকার

ত্বকের একটি পরিচিত সমস্যা হলো ভাইরাল ওয়ার্ট, যা আমাদের দেশে সাধারণভাবে আঁচিল নামে পরিচিত

advertisement

ত্বকের একটি পরিচিত সমস্যা হলো ভাইরাল ওয়ার্ট, যা আমাদের দেশে সাধারণভাবে আঁচিল নামে পরিচিত। এটি আসলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভির সংক্রমণের কারণে সৃষ্ট ত্বকের ওপর ছোট, শক্ত, খসখসে বা মাংসল গুটির মতো জিনিস।বেশির ভাগ ক্ষেত্রে আঁচিল ক্ষতিকর নয় এবং ক্যানসারে রূপ নেয় না।

তবে এটি দেখতে অস্বস্তিকর হতে পারে, শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে এবং বিশেষ করে পায়ের তলায় হলে হাঁটার সময় চাপ পড়ে ব্যথার অনুভূতি হতে পারে, অনেক সময় গলায় ঘাড়ে কাপড়ের ঘষা লেগেও ব্যথা করে।কেন হয়, কীভাবে ছড়ায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ত্বকের ওপরের স্তরে প্রবেশ করে কোষের সংখ্যা বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়। ত্বকে ছোটখাটো কাটা, ফাটল বা ক্ষত থাকলে ভাইরাস সহজে প্রবেশ করতে পারে।

অনেকেই জানেন না, আঁচিল কিন্তু সংক্রামক, মানে একজন থেকে আরেকজনে ছড়ায়।আক্রান্ত ব্যক্তির আঁচিল সরাসরি স্পর্শের মাধ্যমে সংক্রমণ হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর