স্পেসএক্সের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক ফ্লাইট
স্পেসএক্সের স্টারশিপ রকেট আজ সোমবার প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে প্রবেশের চেষ্টা করবে।প্রায় তিন বছর আগে স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করে স্পেসএক্স।
এবার ১৪তম পরীক্ষামূলক উড্ডয়নের মাধ্যমে কোম্পানিটি আরও উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগোতে চাইছে।ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য তৈরি বিশাল এই নভোযানের উন্নয়নে এবারের পরীক্ষামূলক উড্ডয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন।
সে সময় তাঁর উচ্চাভিলাষী লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন।চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে স্পেসএক্সের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হয়।সোমবার প্রায় ১০ ঘণ্টার এই পরীক্ষায় সবকিছু পরিকল্পনামতো হলে পরীক্ষামূলক রকেটটির ওপরের অংশ পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।