advertisement
advertisement

স্টারলিংকের মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
স্টারলিংকের মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু করতে যাচ্ছে বাংলালিংক

advertisement

বাণিজ্যিকভাবে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) সেবা চালু করতে যাচ্ছে বাংলালিংক। নতুন এ সেবা চালুর জন্য ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সেবা চালু হলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও মোবাইল সংযোগ পাবেন বাংলালিংকের গ্রাহকেরা।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল সেবা চালু হচ্ছে। বাংলালিংক সংযোগ ও ফোর-জি-সক্ষম মুঠোফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কাভারেজের আওতায় থাকা এলাকায় সেবাটি ব্যবহার করা যাবে। এর জন্য বিশেষ কোনো মুঠোফোন, স্যাটেলাইট ডিশ বা বাড়তি যন্ত্র লাগবে না। নতুন করে কিছু স্থাপনও করতে হবে না।

শুরুতে ডিটুসি সেবার মাধ্যমে এসএমএস, ডেটা মেসেজিং ও হোয়াটসঅ্যাপে কল করা যাবে।বাংলালিংকের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করে এই সেবা দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর