advertisement
advertisement

সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, ভিডিও করে হুমকি দিয়েছে: বিদেশে পাচার হওয়া দুই নারীর বর্ণনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, ভিডিও করে হুমকি দিয়েছে: বিদেশে পাচার হওয়া দুই নারীর বর্ণনা

মানব পাচারের শিকার দুই নারী ভিডিওতে নিজেদের ওপর হওয়া অত্যাচার–নির্যাতনের কথা তুলে ধরেছেন

advertisement

শরীরের একটি অংশ ক্যামেরার সামনে তুলে ধরলেন নারীটি। সেখানে কয়েকটি কালচে দাগ। তাঁর দাবি, সিগারেটের ছ্যাঁকা দিয়ে এই ক্ষত করা হয়েছে।

অনৈতিক কাজে রাজি না হওয়ায় মারধর করা হয়েছে, নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।মিসরের একটি গোপন আশ্রয় থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে সম্প্রতি পাঠানো এক ভিডিওতে এভাবেই নিজের ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন মানব পাচারের শিকার এক বাংলাদেশি নারী।

একই চক্রের হাতে পাচার হওয়া আরেক নারীর অভিযোগও প্রায় একই—ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা নেওয়ার পর তাঁদের মাসের পর মাস ঘরে আটকে রাখা হয়েছিল।শেষ পর্যন্ত এক রাতে ঘরে কেউ না থাকার সুযোগে দুজন পালিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর