advertisement
advertisement

বাবার ধার করা টাকা, একের পর এক প্রত্যাখ্যান—তারপর সাফল্য


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
বাবার ধার করা টাকা, একের পর এক প্রত্যাখ্যান—তারপর সাফল্য

২০২৬ সালে ‘ডিসি’ ছবিতে চন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি

advertisement

মুম্বাইয়ের ছোট্ট এক কামরার বাসা। সেখানে বাবার কিনে দেওয়া টেলিভিশন, গ্যাস আর একটি গদি। নিজের খাটও ছিল না। পরে প্রথম উপার্জনের টাকা দিয়ে সেই খাট কিনেছিলেন ওয়ামিকা গাব্বি। মুম্বাইয়ে থাকার সময় একদিন কেনাকাটার জন্য বাবার কাছে ১৫ হাজার রুপি চেয়েছিলেন। বাবা টাকা দিয়েছিলেন। অনেক বছর পর ওয়ামিকা জানতে পারেন, মেয়েকে দেওয়ার সেই টাকা ধার করেছিলেন বাবা।সেই ওয়ামিকাই আজ বলিউডের পরিচিত মুখ।

হিন্দির পাশাপাশি পাঞ্জাবি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার ছবিতে কাজ করেছেন। ওটিটিতেও তৈরি করেছেন আলাদা পরিচিতি। কিন্তু এই জায়গায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না।২৯ সেপ্টেম্বর জন্মদিন ওয়ামিকা গাব্বির। ১৯৯৩ সালের এই দিনে চণ্ডীগড়ে জন্ম তাঁর।দেবদাসের রক্তাক্ত পুনর্জন্ম, প্রেমের বদলে প্রতিশোধওয়ামিকা গাব্বি ১৩ বছরেই পর্দায়অভিনয়ের সঙ্গে ওয়ামিকার পরিচয় খুব ছোটবেলায়।

২০০৭ সালে মাত্র ১৩ বছর বয়সে ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ ছবিতে অভিনয় করেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর