advertisement
advertisement

প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ অন্যরা।

advertisement

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। তখন চূড়ান্তভাবে জানা যাবে কতজন বাদ গেল।

এরপর সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ কথা বলেন।আ ন ম এহছানুল হক বলেন, আজ সোমবার পর্যন্ত নিয়োগপত্র দেওয়ার বাকি আছে ৮১৭ জন।

পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে।প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রসঙ্গে বলতে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, এই নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩৮৪ জন উত্তীর্ণ হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর