advertisement
advertisement

টানা দুই দিন কমল সোনার দাম, আজ ভরিতে ২২১৬ টাকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
টানা দুই দিন কমল সোনার দাম, আজ ভরিতে ২২১৬ টাকা

সোনা

advertisement

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার কমানো হয়েছে। আজ সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।

একই সঙ্গে আজ রুপার দাম কমানো হয়েছে।দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা; ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।আজ মূল্যহ্রাসের আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

২১ ক্যারেটের ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর