advertisement
advertisement

বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের দলে কারা আছেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের দলে কারা আছেন

বাংলাদেশ নারী ক্রিকেট দল

advertisement

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩ অক্টোবর ব্রিসবেনের উদ্দেশে ঢাকা ছাড়বেন নিগার সুলতানারা। অস্ট্রেলিয়ায় এটি হবে বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ। আজ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।২০ মাস পর দলে ফেরানো হয়েছে মুর্শিদা খাতুনকে। গত বছরের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন এই ওপেনার ব্যাটার।

দলে আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস।২০২৪ সালে ভারতের বিপক্ষে একটি টি–টুয়েন্টি খেলেছিলেন হাবিবা, সেটিই আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তাঁর একমাত্র ম্যাচ। দিশার এখনো কোনো সংস্করণেই আন্তর্জাতিক অভিষেক হয়নি।

দলে জায়গা হয়নি ব্যাটার জুয়াইরিয়া আক্তার, স্পিনার ফাহিমা খাতুন ও পেসার ফারিহা ইসলামের।৫ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর