advertisement
advertisement

শিয়ালের টানাটানিতে বের হওয়া লাশের পরিচয় মিলল স্যান্ডেল-ঘড়ি দেখে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
শিয়ালের টানাটানিতে বের হওয়া লাশের পরিচয় মিলল স্যান্ডেল-ঘড়ি দেখে

নিহত রাজা হোসেন

advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশে খড়ের নিচ থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা তরুণের মরদেহের পরিচয় মিলেছে। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল ও হাতঘড়ি দেখে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত তরুণের নাম রাজা হোসেন (২৫)। তিনি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমাম আলীর ছেলে। গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাজা হোসেন।

এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।খালেদুর রহমান, ওসি, দৌলতপুর থানাওই যুবককে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম–পরিচয় প্রকাশ করা হচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কুষ্টিয়া দৌলতপুরে মাঠে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে সেখানে স্থানীয় মানুষেরা ভিড় করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর