advertisement
advertisement

৪০০ রানের ক্লাবে ওয়েস্ট ইন্ডিজও, রইল বাকি বাংলাদেশ আর পাকিস্তান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
৪০০ রানের ক্লাবে ওয়েস্ট ইন্ডিজও, রইল বাকি বাংলাদেশ আর পাকিস্তান

৭৭ বলে ১১৪ রান করেন আমির জঙ্গু

advertisement

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে না–ও জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসের নতুন এক কীর্তি গড়ে ফেলেছে শাই হোপের দল। প্রথমবারের মতো ওয়ানডেতে ৪০০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।টসে হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৪০৫ রান। ওয়ানডেতে ৪০০ রান স্পর্শ করা অষ্টম দল ওয়েস্ট ইন্ডিজ।

অর্থাৎ, অল্প কটি দলেরই শুধু ৫০ ওভারের ক্রিকেটে ৪০০ রান তোলা বাকি, যার মধ্যে আছে বাংলাদেশও।ওয়ানডে ইতিহাসে প্রথমবার ইনিংসে ৪০০ রান দেখা গেছে ২০০৬ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। রান তাড়ায় প্রোটিয়ারাও পেরিয়ে যায় ৪০০, এমনকি ইতিহাস গড়ে জিতে যায় ম্যাচও।

যা এখন পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।আজ গুয়াহাটিতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটি ছিল ওয়ানডেতে ৩২তম ৪০০।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর