advertisement
advertisement

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়েবাড়িতে শোকের ছায়া


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়েবাড়িতে শোকের ছায়া

বিয়ের দাওয়াত খেতে এসে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর স্বজনদের আহাজারি। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামে

advertisement

বাড়িতে নতুন বউ। উঠানজুড়ে আত্মীয়স্বজন। বিয়ের আনন্দে মেতে ছিলেন সবাই। কেউ নতুন বউকে ঘিরে গল্প করছিলেন, কেউ ব্যস্ত ছিলেন অতিথি আপ্যায়নে। হাসি-আনন্দে মুখর সেই বাড়িতে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। হঠাৎ পানিতে ডুবে মারা যায় দুই শিশু। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিয়েবাড়ির পরিবেশ।আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামে এমন হৃদয়বিদারক দৃশ্যের দেখা মেলে।

মারা যাওয়া দুই শিশু হলো রংপুরের বদরগঞ্জ উপজেলার চম্পাতলী মিস্ত্রিপাড়া গ্রামের রুপা রানী (১০) এবং তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা গ্রামের পঞ্চমী রানী রায় (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।মিনতি রানী, পঞ্চমী রায়ের মাবিয়ার খুশি মোর কপালো দুঃখ আনিল। মুই এখন মাওক (মেয়ে) কোনঠে পাইম। ওর বাপোক কী জবাব দেইম। মোর মাও কথা কওছে না কেন।

তোরা মোর মাওক আনি দেন।পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামের রতন চন্দ্র রায় বিয়ে করেছেন তারাগঞ্জের কাংলাচড়া গ্রামে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর