তন্দুরি ক্রিমি চিকেন
উপকরণমুরগির মাংস: দেড় কেজিআদাবাটা: ২ চা-চামচরসুনবাটা: ১ চা-চামচসয়া সস: ১ চা-চামচবাদামবাটা: ১ টেবিল চামচপোস্তদানাবাটা: ১ চা-চামচপেঁয়াজবাটা: ২ টেবিল চামচশর্ষেবাটা: ১ টেবিল চামচসয়াবিন তেল: আধা কাপতন্দুরি মসলা: ১ টেবিল চামচকাশ্মীরি মরিচের গুঁড়া: ১ টেবিল চামচগোলমরিচের গুঁড়া: আধা চা-চামচজিরাগুঁড়া: ১ চা-চামচলেবুর রস: ২ টেবিল চামচআমের আচার: ২ টেবিল চামচকমলার জেলি: ২ চা-চামচক্রিম: আধা কাপশর্ষের তেল: সিকি কাপ তরল দুধ: ১ কাপপ্রণালিমুরগি ৮ থেকে ১০ টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে কাঁটাচামচ দিয়ে কেচে নিতে হবে।
ক্রিম ছাড়া সব উপকরণ দিয়ে মুরগির মাংস ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। এরপর মসলা থেকে মুরগি তুলে অল্প তেলে ফ্রাই প্যানে বেশি আঁচে ভেজে নিতে হবে। বাকি মসলাগুলো ১ কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে এতে মাংস দিতে হবে। এবার ক্রিম ও ১ কাপ দুধ দিয়ে নেড়ে মাংসে দিন। দমে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। যখন তেল উঠে চকচকে হবে, তখন নামিয়ে পরিবেশন করতে হবে।চিংড়ির মালাইকারির রেসিপি
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।