advertisement
advertisement

বাংলাদেশের বিপক্ষে কারা আছেন আফগানিস্তান দলে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে কারা আছেন আফগানিস্তান দলে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে নেতৃত্বের অভিষেক হচ্ছে রহমত শাহর

advertisement

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। আজই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং পরে জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে সংস্করণের ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগান দলের অধিনায়ক সম্প্রতি টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব পাওয়া রহমত শাহ।

আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর নেতৃত্বে ৪–০ ব্যবধানে জয় পায় আফগানিস্তান। তবে টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষেই অভিষেক হবে রহমত শাহর।গত জুনে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে আফগানিস্তান। ওই টেস্টের দলে না থাকা পেস বোলিং অলরাউন্ডার ইসমত আলম দলে ফিরেছেন।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর দলে ফিরেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শহীদউল্লাহ কামাল ও পেসার ইয়ামিন আহমদজাইও।আফগানিস্তানের চলমান প্রথম শ্রেণির টুর্নামেন্ট আহমাদ শাহ আবদালি ট্রফিতে শহীদউল্লাহ ৭৬.৮৫ গড়ে ৫৩৮ রান করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর