advertisement
advertisement

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব নিলেন খন্দকার গোলাম মোয়াজ্জেম


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব নিলেন খন্দকার গোলাম মোয়াজ্জেম

খন্দকার গোলাম মোয়াজ্জেম

advertisement

গবেষণাপ্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। চলতি অক্টোবর মাস থেকে এই দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নলেজ হাব ইনস্টিটিউট চারটি ক্ষেত্রে কাজ শুরু করেছে।

এগুলো হলো পরিচ্ছন্ন জ্বালানি, সামষ্টিক অর্থনীতি ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অর্থ ও ব্যাংকিং এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন।খন্দকার গোলাম মোয়াজ্জেম অর্থনৈতিক গবেষণা, জননীতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন।

নলেজ হাব ইনস্টিটিউটে যোগ দেওয়ার আগে তিনি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগে (সিপিডি) গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।খন্দকার গোলাম মোয়াজ্জেম জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে এরিয়া স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর