স্পিকারের সঙ্গে আলোচনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি (সংরক্ষিত মহিলা আসন–২৩) শূন্য ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন করতে হবে। ফেরদৌসী আহমেদ ছিলেন সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। এখন এই আসনটিতে কীভাবে নির্বাচন হবে, সব দল এখানে প্রার্থী দিতে পারবে কি না, এসব প্রশ্ন সামনে এসেছে। জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি।
এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে; আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পেয়েছিল।
এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ।ফেরদৌসী আহমেদ মিষ্টি ফেরদৌসী আহমেদ বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।