তরুণদের আবাসন চাহিদায় বড় পরিবর্তন এসেছে জায়গা ব্যবহারের ধারণায়। বড় আয়তনের ফ্ল্যাটের পাশাপাশি এখন চাওয়া হচ্ছে পরিকল্পিত ও বহুমুখী জায়গা, যেখানে কাজ, বিশ্রাম ও ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা যাবে
একটি ফ্ল্যাট কেনার আগে বেডরুম কতটি, আয়তন কত কিংবা কোন এলাকায়—কেবল এই হিসাবেই থেমে থাকছেন না এ যুগের তরুণ ক্রেতারা। ফ্ল্যাটের নকশা তাঁদের জীবনযাপনের সঙ্গে কতটা মানানসই, কাজের জন্য আলাদা জায়গা তৈরি করা যাবে কি না, প্রযুক্তি ও নিরাপত্তার সুবিধা কেমন কিংবা বাড়ির বাইরে নিজের জন্য আরও কিছু পরিসর আছে কি না—এসব প্রশ্নও যুক্ত হচ্ছে সিদ্ধান্তের সঙ্গে।
তরুণদের জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে আবাসনের চাহিদাতেও তাই পরিবর্তন দেখা যাচ্ছে। ছোট পরিবার, একা বসবাস, বাসা থেকে কাজ কিংবা ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া—এসব কারণে একই জায়গাকে বিভিন্নভাবে ব্যবহারের সুযোগ এখন অনেকের কাছেই আকর্ষণীয়।পরিকল্পিত নকশা, বহুমুখী জায়গা ফ্ল্যাটের আয়তনের চেয়ে জায়গার কার্যকর ব্যবহারকে গুরুত্ব দিচ্ছেন অনেক তরুণ ক্রেতা।
একটি ঘর শুধু থাকার জন্য নয়; প্রয়োজনে সেখানে কাজ, ব্যায়াম কিংবা বিনোদনের ব্যবস্থা করা যাবে—এমন নকশাই তাঁদের কাছে আকর্ষণীয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।