advertisement
advertisement

কৃষ্ণ সাগর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
কৃষ্ণ সাগর

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

আমি স্বচ্ছ, অতি স্বচ্ছ। স্বচ্ছ, স্বচ্ছ, স্বচ্ছ-নেই কোনো গোপন অস্ত্র। স্বচ্ছতায় ক্রিস্টাল-ক্লিয়ার জলের মতোই স্বচ্ছ। তবে কিছু গোপন ক্ষত আমারও আছে, যা লুকিয়ে থাকে স্তর থেকে স্তরে, অনুচ্চারিত শব্দে। আমারও কিছু স্মৃতি আছে, যেখানে আছে কেবল শূন্যতা। আকাশের যেমন থাকে আবরণ, আগুনের থাকে গন্ধ, তেমনি প্রেমে আমারও আছে কিছু অনিবার্যতা। ভূপৃষ্ঠের নিচে যেমন থাকে শিলার স্তর, তেমনি উচ্চারণের অন্তরালে থাকে আমার নিজস্বতা।

নীরবতায় যেমন থাকে দহন, আমার নেই উপসংহার, নেই অনুগত স্বীকার, নেই স্বাভাবিক পতন- আছে কেবল ভালোবাসার পুরোনো প্রবাহ, নির্বাচিত বর্জন। এ কেমন তার অসম জ্যামিতি! ভালোবাসার সূত্র মানে না, নিউটনের আপেল মানে না, আইনস্টাইনকে অসহায় করে তোলে সে। আচ্ছা, সে কি বোঝে না- ওজন কখনো ভরের সমার্থক নয়, সংখ্যা কখনো নয় কারও অনুগত। যে ধারণ করে, সেই তো হয় ক্লান্ত। আমি সূর্যের লবণে ডুবে যেতে চাই।

তোমার বিরামচিহ্নে আমি মৃত মাছের চোখ হতে চাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর