আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন নভোচারীরা
মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন প্রতিকূল পরিবেশের প্রভাব সম্পর্কে জানতে মহাকাশে চারজন নভোচারী পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন তারা।নাসার তথ্যমতে, মহাকাশের মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশ মানবদেহের রক্ত সঞ্চালন ও রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা করবেন নভোচারীরা।
এ ছাড়া ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্যগত তথ্য সংগ্রহ করবেন তাঁরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।