advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি, ২.৫০ সিজিপিএ হলে আবেদন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি, ২.৫০ সিজিপিএ হলে আবেদন

এ প্রোগ্রামে আবেদনে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ডিসিপ্লিনে আন্ডারগ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনের সব স্তরে অন্তত সিজিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট (আইডিএমভিএস) তাদের প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (PMDM) প্রোগ্রামের ২০তম ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়।

এই বাস্তবতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিক কলাকৌশল ও তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিশেষ করে কর্মরত পেশাজীবী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ তৈরি করার ক্ষেত্রে এই কোর্সটি বিশেষ উপযোগী।বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ বেসরকারি ও এক পাবলিক বিশ্ববিদ্যালয়কোর্সে যা পড়ানো হবে— ১৮ মাস মেয়াদি এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামটিতে মোট ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর