হঠাৎ এক প্রশ্ন: ৩২ বছরের বেশি সময় একই নারীর সঙ্গে সংসার করার রহস্য কী? প্রথম দিন সে ঠিক। দ্বিতীয় দিনও সে ঠিক। আর তৃতীয় দিন…ভুলটা আমার! অবশ্যই, এটা নিছকই একটি রসিকতা। আমার নিজের ৩২ বছরের বেশি সময়ের দাম্পত্য জীবনের পুরো চিত্র নিশ্চয়ই এমন নয়। তবে এত দীর্ঘ সময় একসঙ্গে পথ চলার পর একটা কথা শিখেছি, শুধু ভালোবাসা দিয়ে এতটা পথ পাড়ি দেওয়া যায় না। এর পেছনে নিশ্চয়ই আরও কিছু থাকে। আমি একজন দূর প্রবাসী।
বহু বছর ধরে নিজের জন্মভূমি থেকে দূরে, অন্য একটি দেশে বসবাস করছি। আর দূর প্রবাসে দীর্ঘদিন বসবাস করতে করতে হয়তো একটি বিষয় অন্য অনেকের চেয়ে একটু বেশি বুঝেছি, একজন মানুষ বহু বছর একটি দেশে বসবাস করলেও কোনো না কোনো অর্থে সে তার নিজের সংস্কৃতি, অভ্যাস ও পরিচয়ের কিছু অংশ সঙ্গে নিয়েই বেঁচে থাকে।ভাষা, সংস্কৃতি, পারিবারিক অভ্যাস, চিন্তার ধরন, জীবনযাপন, এমনকি ভালোবাসা প্রকাশের পদ্ধতিতেও পার্থক্য থাকতে পারে।
তারপরও আমার সহধর্মিণী ও আমি ৩২ বছরের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছি এবং সেই পথচলা এখনো চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।