advertisement
advertisement

প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়ন করতে হবে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়ন করতে হবে

সম্পাদকীয়

advertisement

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়া কোনো নতুন খবর নয়। বছরের পর বছর ধরে শুষ্ক মৌসুমে খাওয়ার ও সেচের পানির তীব্র সংকট সেখানকার মানুষের নিত্যসঙ্গী। কিন্তু এই সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ স্রেফ কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা উদ্বেগজনক।

সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক দুর্বলতা ও উদাসীনতার ছাপ এখানে স্পষ্ট হয়ে ওঠে।বরেন্দ্র অঞ্চলের এই পানিসংকটের সমাধানের জন্য বৈজ্ঞানিক সমীক্ষার ওপর ভিত্তি করে সরকার তিন জেলার ২৫টি উপজেলার ১৫৩টি ইউনিয়নকে ‘পানিসংকটাপন্ন এলাকা’ ঘোষণা করে ১০ বছরের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল।

এতে নতুন গভীর নলকূপ বসানো নিষিদ্ধকরণ, দুই বছরের মধ্যে সেচে ভূগর্ভস্থ পানির ব্যবহার সীমিত করা, পানির অপচয় রোধ এবং খাস জলাশয় ইজারামুক্ত করে বিকল্প উৎস তৈরির মতো ১১টি কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।কিন্তু সংবাদপত্রের প্রতিবেদনে মাঠপর্যায়ে এই প্রজ্ঞাপন প্রয়োগের দাবির বাস্তব চিত্র উঠে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর