advertisement
advertisement

এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

advertisement

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে নিউইয়র্কে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সম্পর্কে খোলামেলা সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ’ নিয়ে ভারতের উদ্বেগের প্রতি যুক্তরাষ্ট্র সংবেদনশীলতার পরিচয় দেয়নি। দেশটি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। একই সঙ্গে ‘আত্মকেন্দ্রিক’ বাণিজ্যনীতি অনুসরণ করছে। এতে বৈশ্বিক দক্ষিণ তথা দুর্বল অর্থনীতির দেশগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির আচরণে এটি একটি নতুন প্রবণতা। ট্রাম্প প্রশাসনের সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর ভারত এ অবস্থান নিয়েছে। কয়েক দশক ধরে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে মতবিরোধের বিষয়গুলো নীরবে, অনেকটা আড়াল থেকে সামাল দিয়েছে ভারত। প্রকাশ্যে এসব নিয়ে খুব একটা কথা বলেনি। ওয়াশিংটনের ক্ষেত্রেও নয়াদিল্লির অবস্থান এমনই ছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক দুই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেও মোটের ওপর ব্যাপক সমর্থন পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর