advertisement
advertisement

বানার নদের তীরে বর্জ্যের স্তূপ, ৫০০ মিটার দূরের প্লান্টও অকার্যকর


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
বানার নদের তীরে বর্জ্যের স্তূপ, ৫০০ মিটার দূরের প্লান্টও অকার্যকর

কাপাসিয়া বাজার ও আশপাশের এলাকার বর্জ্য নিয়মিত ফেলা হয় নদের পাড়ে। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে বানার নদে

advertisement

গাজীপুরের কাপাসিয়ার বানার নদের পাড়জুড়ে ময়লার স্তূপ, পানিতে ভাসছে পলিথিন ও নানা অপচনশীল বর্জ্য। স্থানীয় লোকজনের অভিযোগ, পাঁচ বছর ধরে কাপাসিয়া বাজার ও আশপাশের এলাকার বর্জ্য নিয়মিত এখানে ফেলা হচ্ছে। এ পরিস্থিতির মধ্যে আজ রোববার বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে।গতকাল শনিবার দুপুরে কাপাসিয়ায় বানার নদের খেয়াঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের বিভিন্ন স্থানে বর্জ্যের বড় বড় স্তূপ। পচা সবজি, পলিথিন ও অন্যান্য বর্জ্য ছড়িয়ে আছে।

কিছু বর্জ্য নদের পানিতেও পড়েছে। দুর্গন্ধের কারণে ঘাটে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। এ ঘাট দিয়ে নদের উত্তর পাড়ের তরগাঁও এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ দুই পাড়ের সাধারণ মানুষ নিয়মিত পারাপার হন। বর্জ্যের কারণে তাঁদেরও ভোগান্তি হচ্ছে। খেয়াঘাটের পাশে থাকা কাঁচাবাজারের কয়েকজন সবজি বিক্রেতাকে নদের বর্জ্যমিশ্রিত পানিতে সবজি ধুতে দেখা যায়।

দূষিত পানি ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় লোকজন জানান, কাপাসিয়া উপজেলার বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকা ও উপজেলা সদরের দোকানপাটের বর্জ্য এনে খেয়াঘাটের পাশে ফেলা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর