বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। গতকাল শনিবার মধ্যরাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ হলের সামনে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে কমিটি গঠনের জন্য নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তির প্রতিবাদে গতকাল শনিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কয়েকটি ফেসবুক গ্রুপ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের স্বাক্ষর রয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শাবিপ্রবি ছাত্রলীগ ছাত্রদের তিনটি আবাসিক হলের কমিটি গঠন করতে চায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।