ইসফাতুল ইসলাম
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে ইউনিয়ন ছাত্রদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকা তাঁর লাশ উদ্ধার হয়।ওই ছাত্রদল নেতার নাম ইসফাতুল ইসলাম (২৮)। তিনি উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
তাঁর বাড়ি কাকারা ইউনিয়নের লোটনী এলাকায়।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে কাকারা ইউনিয়নের সাবের সওদাগরের দোকানের সামনে থেকে ইসফাতুল ইসলামকে জোরপূর্বক একটি নোয়া মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েক ব্যক্তি। এ খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন বিভিন্ন এলাকায় তাঁর খোঁজ করেন।
মহাসড়কের বিভিন্ন এলাকায় তাঁরা পাহারাও বসান।দিবাগত রাত আড়াইটার দিকে দলের নেতা-কর্মীদের কাছে খবর আসে, ইসফাতুলকে পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার একটি ভবনে আটকে রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।