কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে বেরিয়ে আসার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলন। সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে বেরিয়ে আসার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। গতকাল রোববারের মতো আজ সোমবারও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।এর আগে গতকাল বেলা ১১টায় আন্দোলন শুরুর সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে ভবনের ভেতর অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ও ৬ কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েন।
টানা ২৪ ঘণ্টা ধরে তাঁরা অবরুদ্ধ অবস্থায় আছেন।কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১৪ শিক্ষক অবরুদ্ধআন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে প্রশাসনিক ভবনের তালা খোলা হবে না।আজ বেলা ১১টার দিকে কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘টানা ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ অবস্থায় আছি। বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জানিয়েছেন।
তাঁরা বিষয়টি দেখছেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।