advertisement
advertisement

ওজিএসবির আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ওজিএসবির আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

ওজিএসবির আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শেষে আয়োজকদের একাংশ

advertisement

রাজধানীর একটি হোটেলে গত শনিবার অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক গবেষণা ও চিকিৎসাপদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক আলোচনা হয়।

দেশের প্রসূতি ও স্ত্রীরোগ–বিশেষজ্ঞদের অন্যতম বৃহৎ এই বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ১ হাজার ২০০ স্ত্রীরোগ–বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

‘শেপিং দ্য উইমেনস হেলথ থ্রু সায়েন্স, ইনোভেশন অ্যান্ড লিডারশিপ’ প্রতিপাদ্যের আলোকে নারীর স্বাস্থ্যসেবা উন্নয়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাবিজ্ঞানে নতুন জ্ঞান ও উদ্ভাবন এবং পেশাগত নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হয়।দিনব্যাপী আয়োজনে মোট ১২টি সেশনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর