advertisement
advertisement

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে আমানতের অর্থ উত্তোলনের সুযোগ দিতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে আমানতের অর্থ উত্তোলনের সুযোগ দিতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট

হাইকোর্ট ভবন

advertisement

নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ জমা থাকা সত্ত্বেও উত্তোলন করতে না পেরে উচ্চ আদালতে রিট করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চার গ্রাহক।

এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার রুলসহ আদেশ দেন।রুলে আবেদনকারীদের (চারজন) নিজ নিজ ব্যাংক হিসাবে জমা রাখা অর্থ উত্তোলনের অনুমতি দিতে নিষ্ক্রিয়তা কেন আইনি কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবগুলো থেকে তাঁরা (রিট আবেদনকারী চার আমানতকারী) জমা রাখা অর্থ যেন উত্তোলন করতে পারেন, সে জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহক ২২ সেপ্টেম্বর ওই রিট আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর