advertisement
advertisement

টেলিটকের সেবার মান বাড়াতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
টেলিটকের সেবার মান বাড়াতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

চলতি সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয়

advertisement

সরকারি মোবাইল সেবাদাতা কোম্পানি টেলিটকের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। চলতি সংসদে এই কমিটির প্রথম বৈঠক ছিল আজ। বৈঠক সূত্র জানায়, প্রথম বৈঠকে মূলত মন্ত্রণায়ের অধীন বিভিন্ন সংস্থা–প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে জানানো হয়।

বৈঠকের কার্যপত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সেখানে টেলিটকের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যায় গত পাঁচ অর্থবছরের কোনোটিতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি টেলিটক।

সংস্থাটি আগামী পাঁচ বছরে তাদের অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে।টেলিটকের পরিকল্পনার মধ্যে রয়েছে, আগামী পাঁচ বছরের প্রান্তিক এলাকায় গ্রাহকসংখ্যা বাড়ানো; হাওর, পার্বত্য ও দ্বীপের মতো দুর্গম প্রান্তিক এলাকার বিদ্যমান কভারেজের ১০ শতাংশ বাড়ানো; শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সেবা বাড়ানো ইত্যাদি।বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি টেলিটকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর