advertisement
advertisement

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা–কর্মী কারাগারে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা–কর্মী কারাগারে

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে

advertisement

যুবদল নেতার দায়ের করা একটি মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির ২৫ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক এস এম রাজিবুল হাসান জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবুল হাসেম ও জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।ছাদেক আহমেদ হারিছ, আমির, নেত্রকোনা জেলা জামায়াতআমরা আশা করেছিলাম বিচারক তাঁদের জামিন দেবেন, কিন্তু দেননি। ঘটনাটি দুঃখজনক।

আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আশা করি, আদালতের কাছে আমাদের নেতা–কর্মীরা ন্যায় বিচার পাবেন।স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে গত ২০ মে দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর