advertisement
advertisement

প্রবাসীদের ভরসায় ‘ফাঁপা আশা’: আসিয়ান কাপ কি আমাদের আয়না দেখাল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
প্রবাসীদের ভরসায় ‘ফাঁপা আশা’: আসিয়ান কাপ কি আমাদের আয়না দেখাল

আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

advertisement

১৯৭৫ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে হংকংয়ের কাছে বাংলাদেশের ৯-১ গোলে হারের পর এক অভাবনীয় ঘটনা ঘটেছিল। বাংলাদেশের একমাত্র গোলটি যিনি করেছিলেন, সেই তরুণ কাজী সালাহউদ্দিনের হোটেল রুমের দরজায় কড়া বাজল রাতে। কক্ষ খুলে অবাক সালাহউদ্দিন। হংকংয়ের ক্যারোলিন হিল ক্লাবের কর্মকর্তারা তাঁকে তাঁদের দলে খেলার প্রস্তাব নিয়ে হাজির।

পরে সালাহউদ্দিন ক্যারোলিন হিল ক্লাবেই খেলেছেন।৫১ বছর আগে হংকং বাংলাদেশকে ৯ গোলের প্রথম দুঃস্মৃতি উপহার দিয়েছিল। তখন বাংলাদেশ জাতীয় দলের বয়স মাত্র বছর দুয়েক। বলা যায় শিক্ষানবিশ এক দল, ৯ গোল তারা খেতেই পারে। এরপর ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরান দিয়েছে ৯ গোল। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ আবার ৯ গোল খেল ৪৪ বছর পর।

গতকাল ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে হেরে শেষ হলো বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান।ইন্দোনেশিয়ার স্ট্রাইকার মিচেল বেকার বাংলাদেশের জালে একাই দিয়েছেন ৫ গোল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর