advertisement
advertisement

উত্তরায় সাবেক এমপি শওকত হাসানুরের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামি রিমান্ড শেষে কারাগারে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
উত্তরায় সাবেক এমপি শওকত হাসানুরের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামি রিমান্ড শেষে কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

বরগুনার সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমানের (রিমন) ঢাকার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামির রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শুক্রবার এই মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত মঙ্গলবার রাজধানীর উত্তরা এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ জনের পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সেদিন ১৪ আসামিকে তিন দিন ও ফারজানা (২১) নামের এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার কারাগারে যাওয়া ১৪ আসামি হলেন মো. ইয়াকুব হোসাইন (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)।এদিন তাঁদেরকে আদালতে হাজির করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর