advertisement
advertisement

নোয়াখালীতে পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ কিশোরকে আটক করে পুলিশে দিল ছাত্রদল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
নোয়াখালীতে পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ কিশোরকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেনবাগ থানা

advertisement

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপ নিয়ে মিছিল করার অভিযোগে ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতা–কর্মীরা। আটকের সময় তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পিকআপটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল তরুণ সেটির গতিরোধ করেন। তাঁরা সেবারহাট এলাকায় যাওয়ার কথা বলে পিকআপে ওঠেন। পরে চলন্ত পিকআপে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।স্থানীয় সূত্র জানায়, পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা অতিক্রম করার সময় স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মীর বিষয়টি নজরে আসে।

তাঁরা মোটরসাইকেলে পিকআপটির পিছু নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর