স্পিকারের সঙ্গে আলোচনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে
বিএনপির পরিচিত মুখ ফেরদৌসী আহমেদ ওরফে মিষ্টি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় সমালোচিত হয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মে মাসে সংরক্ষিত নারী আসনে সংসদে আসা ফেরদৌসীর পুরোনো আবেদন ও অভিযুক্তদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল তিনি পদত্যাগ করেন। ২০০২ সালে স্বামী সাইদুর রহমান নিহত হওয়ার পর তিনি ঢাকা সিটি করপোরেশনের উপনির্বাচনে কমিশনার নির্বাচিত হন।
তাঁর বড় ভাই নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু ছাত্রদলের সভাপতি থেকে সংসদ সদস্য হয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।