advertisement
advertisement

৩৬ কোটি টাকায় নির্মাণ শেষে তালাবদ্ধ সুনামগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
৩৬ কোটি টাকায় নির্মাণ শেষে তালাবদ্ধ সুনামগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি

সুনামগঞ্জ আইএইচটি–এর ছাত্রী হোস্টেল

advertisement

দুই বছরের নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছরে। এরপর কেটে গেছে আরও প্রায় তিন বছর। ঝকঝকে সাদা ভবনগুলোর দেয়ালে কালচে রং ধরেছে, কোথাও ধসে পড়েছে পলেস্তারা। তালাবদ্ধ ভবনের ভেতরে জমেছে ধুলাবালু, বাসা বেঁধেছে পোকামাকড়। এগুলো বুঝিয়ে দেওয়ার মতো ‘কর্তৃপক্ষ’ মিলছে না। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠান কবে চালু হবে, এটি নিশ্চিত করে বলারও যেন কেউ নেই।এই অবস্থা সুনামগঞ্জ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি)।

অথচ হাওরের জেলা সুনামগঞ্জে স্বাস্থ্যশিক্ষার প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে।সুনামগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের পেছন দিকে আলীপাড়া এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। তিন একর জমির ওপর ২০১৯ সালের জানুয়ারি মাসে আইএইচটি ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হয়।

প্রকল্পের ব্যয় ছিল প্রায় ৩৬ কোটি টাকা।সুনামগঞ্জ আইএইচটি–এর ছাত্রী হোস্টেলজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্মাণকাজটি করেছে মেসার্স বিবিএল অ্যান্ড এমটি (জেবি)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর