বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা
ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙেছে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার। বর্তমানে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অস্ত্রোপচারের জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন নুসরাতের জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী।
বিবৃতিতে বলা হয়েছে, কাজ ও অবকাশযাপনের উদ্দেশ্যে বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। চিকিৎসকেরা আরও পরীক্ষা–নিরীক্ষা ও মূল্যায়নের পর তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করবেন।সঞ্চিতা ত্রিবেদী বিবৃতিতে বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার তাঁর স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নুসরাতকে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি আমরা।
সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে।’তবে দুর্ঘটনাটি কবে, কোথায় ও কীভাবে ঘটেছে, তা বিবৃতিতে জানানো হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।