মাহফুজ আনাম জেমস
মঞ্চে উঠলেই তিনি ‘গুরু’। গিটার হাতে দাঁড়ালে হাজারো মানুষ একসঙ্গে গেয়ে ওঠে তাঁর গান। ‘সিনায় সিনায় লাগে টান’ থেকে ‘তারায় তারায় রটিয়ে দেব’—তাঁর গানের সঙ্গে একাধিক প্রজন্মের বেড়ে ওঠা। অথচ মঞ্চের আলো নিভে গেলে সেই জেমসই যেন হঠাৎ অদৃশ্য হয়ে যান। কোথায় থাকেন, কী করেন, কীভাবে কাটান সময়—এসব নিয়ে কৌতূহল থাকলেও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আড়ালে থেকেছেন তিনি।এই আড়ালই হয়তো জেমসকে আরও রহস্যময় করে রেখেছে।
সংগীতশিল্পী হিসেবে তাঁকে চেনেন প্রায় সবাই, কিন্তু ব্যক্তি ফারুক মাহফুজ আনামকে চেনেন কতজন?
জন্মদিনে সেই মানুষটির কাছেই ফিরে দেখা যাক, যিনি একসময় নওগাঁর নদীতে সাঁতার কাটতে গিয়ে মাঝনদীতে চলে যেতেন, চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ের ছোট্ট ঘরে গিটার নিয়ে রাত কাটাতেন, আর এখনো অবসরে বই পড়েন, ছবি তোলেন কিংবা নির্জন কোনো জায়গায় হারিয়ে যেতে চান।দুরন্ত সেই ছেলেটিনিজের শৈশবের কথা বলতে গিয়ে জেমস নিজেই বলেছেন, ‘আমি ছিলাম এক্সট্রোভার্ট (বহির্মুখী), ভীষণ দুরন্তপনা করেছি ছেলেবেলায়।’ সেই দুরন্তপনার অন্যতম সঙ্গী ছিল পানি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।