advertisement
advertisement

প্রাথমিকে বাদ পড়া অধিকাংশ শিক্ষকই নিয়োগ পেলেন, কেউ কেউ এখনো বঞ্চিত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
প্রাথমিকে বাদ পড়া অধিকাংশ শিক্ষকই নিয়োগ পেলেন, কেউ কেউ এখনো বঞ্চিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

advertisement

ময়মনসিংহ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছিলেন ২৫৯ জন। তাঁদের মধ্যে ১৮ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে প্রথম দুই দফায় ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশন শুরু করলে গত বুধবার রাত ১২টার পর আরও ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়।

এখনো দুজন নিয়োগপত্র পাননি।ময়মনসিংহের মতো দেশের অন্যান্য জেলায় বাদ পড়া অধিকাংশ প্রার্থী শেষ পর্যন্ত নিয়োগপত্র পেয়েছেন। তবে এখনো কেউ কেউ নিয়োপত্র পাননি।নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের যোগদানের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। শেষ দিন পর্যন্ত কতজন প্রার্থী নিয়োগপত্র পাননি, সেই সঠিক তথ্য এখনো জানাতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।তবে প্রথম আলো গতকাল ২৫ জেলার তথ্য বিশ্লেষণ করেছে। এতে দেখা যায়, ১৫ জেলায় এখনো ৪৪ জন নিয়োগপত্র পাননি।

এর মধ্যে খুলনায় নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন ২৭৫ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর