চুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিল। আজ বেলা আড়াইটার দিকে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।
উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে মিছিলে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।মিছিলে অংশগ্রহণকারী যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘আজ আমাদের আন্দোলনের ১১তম দিন। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা বন্ধ রয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘আমরা সবাই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।