advertisement
advertisement

গোয়েন্দা সংস্থা: গোপনীয়তার আড়ালে আর দায়মুক্তি নয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
গোয়েন্দা সংস্থা: গোপনীয়তার আড়ালে আর দায়মুক্তি নয়

উত্তরা র‍্যাব–১ কার্যালয়ের ভেতরে ছিল গোপন বন্দিশালা

advertisement

বাংলাদেশের প্রয়োজন শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যারা জানবে তাদের ক্ষমতার সীমা কতটুকু। গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়ে লিখেছেন নাফিউল আলমরাষ্ট্রের শক্তিশালী গোয়েন্দা সংস্থার প্রয়োজন নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, সাইবার হামলা, বিদেশি হস্তক্ষেপ কিংবা সংগঠিত অপরাধ মোকাবিলায় দক্ষ গোয়েন্দাব্যবস্থা ছাড়া আধুনিক রাষ্ট্র চলতে পারে না।

কিন্তু গোয়েন্দা সংস্থাকে কার্যকর করতে গিয়ে যদি তার ক্ষমতার সীমাই তুলে দেওয়া হয়, তাহলে সেই প্রতিষ্ঠান নিরাপত্তা দেওয়ার বদলে নাগরিকের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারে। বাংলাদেশে মূল সংকট এখানেই। গোপনীয়তাকে আমরা দীর্ঘদিন ধরে দায়মুক্তির সমার্থক হতে দেখেছি।গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন এ সমস্যাকে বিচ্ছিন্ন কয়েকজন কর্মকর্তার অপরাধ হিসেবে দেখেনি।

কমিশনের ভাষ্যে, দীর্ঘ সময় ধরে চলা গুমের ঘটনাগুলোর জন্য প্রয়োজন হয়েছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ঊর্ধ্বতন পর্যায়ের অনুমোদন এবং একাধিক সংস্থার মধ্যে নিয়মিত সমন্বয়।সবার আগে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার কেন দরকারপ্রতিবেদনের ৪৪ পৃষ্ঠায় কমিশন বলেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্নভাবে নিজেদের আইনি এখতিয়ার অতিক্রম করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর