advertisement
advertisement

প্রাউড অব ইউ, কিআ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
প্রাউড অব ইউ, কিআ

advertisement

তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি প্রায়ই বলো পাঠকেরা বড় হয়ে গেলে তোমাকে ভুলে যায়। এটা একদম ভুল কথা। এই ভর্তি পরীক্ষার ভীষণ চাপেও আমি তোমাকে ভুলিনি। সেই ২০১৬ সাল থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। আমার সঙ্গে সঙ্গে তুমিও অনেক বড় হয়ে গেছ। এর আগে তোমাকে কখনো চিঠি লেখা হয়নি, আজ লিখছি। আমি তোমার গল্প আর কমিকসের ফ্যান হলেও আমার সবচেয়ে বেশি ভালো লাগে লেখাগুলোর আশপাশে ছোট ছোট কার্টুন আর ছবিগুলো। আই অ্যাম সো প্রাউড অব ইউ!

বাকিদের মতো তুমি এআই–নির্ভর নও। তুমি অনেক ক্রিয়েটিভ। তোমাকে একটা সিক্রেট বলে শেষ করি—আমি একটু একটু করে অ্যানিমেশন আর ইলাস্ট্রেশন শিখছি, যাতে একদিন আমিও তোমার জন্য প্রচ্ছদ আর কার্টুনগুলো আঁকতে পারি৷আরিশা ইসলাম জারা,এইচএসসি ২০২৬, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকাশুভ জন্মদিন কিআ!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর