সোহিনী সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০২৪ সালে মুক্তি পাওয়া নন্দিতা রায়–শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী ’ দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই ছবির পরের গল্প নিয়ে এবার ফিরছেন নির্মাতা জুটি। ব‘হুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে প্রথমবারের মতো জুটি হয়েছেন সোহিনী সরকার ও যীশু সেনগুপ্ত।‘বহুরূপী’র এবারের ক্যানভাসে নতুন কিছু মুখ ও নতুন সম্পর্ক এসেছে। শিবপ্রসাদ অভিনীত বিক্রম প্রামাণিকের বিপরীতে এবার যীশু সেনগুপ্তকে দেখা যাবে।
যীশুর চরিত্র ইন্সপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়। আর ঝিমলি চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। ছবির গল্পের বড় আকর্ষণ যীশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই। ছবির টিজার প্রকাশের সময় শিবপ্রসাদ জানিয়েছিলেন, যীশু ও তাঁর চরিত্রের মধ্যে রয়েছে আইনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই মানুষের তীব্র দ্বন্দ্ব। যীশু এখানে দৃঢ়চেতা এক পুলিশ কর্মকর্তা, আর শিবপ্রসাদ সেই বহুরূপী ডাকাত, যে নিজের নিয়মে চলে।সিনেমার প্রচারে যীশু ও সোহিনী।
প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে তবে ছবিতে শুধু অ্যাকশন নয়, প্রেমও রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।