advertisement
advertisement

ভিনির ভারতে ফেরার ম্যাচে দলে সাত পরিবর্তন আনতে পারে ব্রাজিল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
ভিনির ভারতে ফেরার ম্যাচে দলে সাত পরিবর্তন আনতে পারে ব্রাজিল

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র

advertisement

ভারতে নেমে হোটেলে ঢোকার সময় জনপ্রিয়তা টের পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। লবিতে ঢোকার পথে ‘ভিনি! ভিনি!’ চিৎকার শুনেছেন ভক্তদের। অথচ মাঠের লড়াইয়ে ভারতীয় ভক্তদের হৃদয় বিদীর্ণ করার দায়িত্ব তাঁর কাঁধে!কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে কার্লো আনচেলত্তি তাঁর দলে সম্ভাব্য সাতটি পরিবর্তন আনতে পারেন। তবে ভিনির খেলা নিশ্চিত।

রিয়াল মাদ্রিদ তারকাকে আরেকবার নিজেদের মাটিতে খেলতে দেখবেন ভারতের ফুটবলপ্রেমীরা।আন্তর্জাতিক সংস্থা ব্রিকসের পাঁচটি দেশ নিয়ে ২০১৬ সালে ভারতের গোয়ায় আয়োজিত হয়েছিল ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। ব্রাজিল এবং ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা সে টুর্নামেন্টে অংশ নিয়েছিল।

প্রথমবার আয়োজিত সেই টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে সর্বোচ্চ ৪ গোল করেছিলেন ভিনিসিয়ুস।ভারতের ফুটবলপ্রেমীরা যে ভিনির সেই পারফরম্যান্স ভালোই মনে রেখেছেন, সেটা বোঝা গেল সেখানে তাঁর জনপ্রিয়তায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর