advertisement
advertisement

ঠাকুরগাঁও সীমান্তে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সীমান্তে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার

advertisement
ঠাকুরগাঁও সীমান্তে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার

ধরলা পোস্ট প্রতিবেদক ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কোটপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোটপাড়া বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মোতালেব হোসেনের নেতৃত্বে টহলদলটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক জব্দমূল্য ১০ হাজার ২০০ টাকা। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর