advertisement
advertisement

কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর

advertisement
কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে একটি সার্বজনীন মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।
এদিকে ঘটনার খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন সংসদ সদস্য আফজাল হোসেন। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, ‘এই এলাকা আমার। আমি কুমারখালীতে এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। এর আগে এ এলাকায় এমন ঘটনা ঘটেনি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর